Skip to content

Remote Repositories

Git-এর আসল শক্তি হলো কোলাবোরেশন। Remote Repository হলো ইন্টারনেটে বা নেটওয়ার্কে থাকা প্রজেক্টের একটি ভার্সন (যেমন GitHub, GitLab-এ)।

Managing Remotes

1. View Remotes

আপনার প্রজেক্ট কোন রিমোট সার্ভারের সাথে যুক্ত তা দেখতে:

bash
git remote -v
# Output usually:
# origin  https://github.com/user/repo.git (fetch)
# origin  https://github.com/user/repo.git (push)

এখানে origin হলো রিমোট রিপোজিটরির ডিফল্ট নাম (Shortname).

2. Add a Remote

নতুন রিমোট অ্যাড করতে:

bash
git remote add origin https://github.com/username/repo-name.git

Syncing with Remotes

1. git push

আপনার লোকাল কমিটগুলো রিমোট সার্ভারে পাঠাতে:

bash
git push -u origin main

-u বা --set-upstream ফ্ল্যাগটি প্রথমবার ব্যবহার করতে হয়। এটি আপনার লোকাল main ব্রাঞ্চকে রিমোট origin/main-এর সাথে লিঙ্ক (Track) করে। এরপর থেকে শুধু git push দিলেই হবে।

2. git fetch

রিমোট থেকে নতুন পরিবর্তনগুলো ডাউনলোড করে কিন্তু মার্জ করে না

bash
git fetch origin

এটি দেখার জন্য যে অন্যরা কী কাজ করেছে, কিন্তু আপনার বর্তমান কাজ নষ্ট করতে চান না।

3. git pull

এটি মূলত git fetch + git merge এর কম্বিনেশন।

bash
git pull origin main

এটি রিমোট থেকে পরিবর্তন আনে এবং আপনার বর্তমান ব্রাঞ্চের সাথে সাথে সাথে মার্জ করে।


Tracking Branches

যখন আপনি কোনো রিমোট ব্রাঞ্চ থেকে clone বা checkout করেন, Git অটোমেটিকালি একটি Tracking Branch তৈরি করে।

  • একে "Upstream Branch"-ও বলা হয়।
  • git status দিলে দেখায়: "Your branch is ahead of 'origin/main' by 1 commit."

Working with GitHub/GitLab

টিমওয়ার্কের সাধারণ ওয়ার্কফ্লো:

  1. Clone/Pull: কাজ শুরুর আগে লেটেস্ট কোড নামিয়ে নিন (git pull)।
  2. Branch: নতুন ফিচারের জন্য ব্রাঞ্চ তৈরি করুন (git switch -c feature-xyz)।
  3. Commit: কাজ শেষে কমিট করুন।
  4. Push: আপনার ব্রাঞ্চটি রিমোট সার্ভারে পুশ করুন (git push -u origin feature-xyz)।
  5. Pull Request (PR): GitHub/GitLab-এ গিয়ে main ব্রাঞ্চে মার্জ করার জন্য Pull Request ওপেন করুন।

Released under the MIT License.