Environment Setup & Basics
Django ডেভেলপমেন্ট শুরু করার জন্য আপনার পিসিতে নিচের টুলসগুলো সেটআপ থাকতে হবে।
১. Python Installation (3.8+)
- প্রথমে python.org থেকে পাইথনের লেটেস্ট ভার্সন ডাউনলোড করে ইন্সটল করো।
- ইন্সটল করার সময় অবশ্যই "Add Python to PATH" অপশনটি চেক মার্ক করে দিবে।
- চেক করার জন্য টার্মিনালে লেখো:
python --version
২. Virtual Environment (ভার্চুয়াল এনভায়রনমেন্ট)
প্রতিটি প্রজেক্টের ডিপেন্ডেন্সি আলাদা রাখার জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করা জরুরি।
২.১ venv (Built-in)
- এনভায়রনমেন্ট তৈরি করতে:
python -m venv venv - অ্যাক্টিভেট করতে (Windows):
venv\Scripts\activate - অ্যাক্টিভেট করতে (Mac/Linux):
source venv/bin/activate
২.২ virtualenv বা conda
আপনি চাইলে virtualenv বা conda ব্যবহার করেও এনভায়রনমেন্ট ম্যানেজ করতে পারেন।
৩. pip Package Manager
- পাইথনের সাথে
pipঅটোমেটিক ইন্সটল হয়। এটি দিয়ে নতুন প্যাকেজ ইন্সটল করা হয়। - আপডেট করতে:
python -m pip install --upgrade pip
৪. Django Installation
ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট থাকা অবস্থায় নিচের কমান্ডটি দিন:
bash
pip install djangoচেক করার জন্য টার্মিনালে লিখুন: django-admin --version
৫. IDE/Editor Setup (ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট)
Django কোড লেখার জন্য একটি ভালো কোড এডিটর থাকা জরুরি।
- VS Code (Recommended): এটি সবচেয়ে জনপ্রিয়। ইন্সটল করার পর
PythonএবংDjangoএক্সটেনশনগুলো এড করে নিবেন। তাহলে এটি অটো-কমপ্লিশন এবং সিন্ট্যাক্স হাইলাইটিংয়ে সাহায্য করবে। - PyCharm: এটি একটি প্রফেশনাল পাইথন আইডিই। Django-র সব বড় প্রজেক্টে এটি খুব কার্যকর।
৬. manage.py Commands
Django-তে কাজ করার সময় কিছু কমান্ড প্রায়ই ব্যবহার করতে হয়:
python manage.py runserver: লোকাল সার্ভার চালু করার জন্য।python manage.py makemigrations: ডাটাবেসে নতুন কোনো পরিবর্তন ট্র্যাক করার জন্য।python manage.py migrate: সেই পরিবর্তনগুলো ডাটাবেসে অ্যাপ্লাই করার জন্য।python manage.py createsuperuser: এডমিন প্যানেলের জন্য ইউজার তৈরি করা।