Pagination
অনেক ডেটা একসাথে দেখালে পেজ লোড স্লো হয়ে যায় এবং ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হয়। তাই ডেটাকে ছোট ছোট চাঙ্কে বা পেজে ভাগ করে দেখানোই হলো Pagination। Django তে বিল্ট-ইন Paginator ক্লাস দিয়ে এটি খুব সহজে করা যায়।
Paginator & Page Object
Django এর django.core.paginator মডিউলে Paginator ক্লাস থাকে।
উদাহরণ:
from django.core.paginator import Paginator
objects = ['john', 'paul', 'george', 'ringo', 'pete']
p = Paginator(objects, 2) # প্রতি পেজে ২টি করে আইটেম
page1 = p.page(1)
print(page1.object_list) # ['john', 'paul']
page2 = p.page(2)
print(page2.object_list) # ['george', 'ringo']
print(page2.has_next()) # True
print(page2.has_previous()) # TruePaginator Methods/Attributes:
count: মোট আইটেম সংখ্যা।num_pages: মোট পেজ সংখ্যা।page_range: পেজের রেঞ্জ (যেমন:range(1, 4)).
Page Object Methods:
has_next(): পরের পেজ আছে কিনা।has_previous(): আগের পেজ আছে কিনা।has_other_pages(): আগের বা পরের কোনো পেজ আছে কিনা।next_page_number(): পরের পেজ নম্বর।previous_page_number(): আগের পেজ নম্বর।
Function Based View (FBV) Pagination
from django.core.paginator import Paginator
from django.shortcuts import render
from .models import Product
def product_list(request):
product_list = Product.objects.all()
paginator = Paginator(product_list, 10) # প্রতি পেজে ১০টি
page_number = request.GET.get('page')
page_obj = paginator.get_page(page_number)
return render(request, 'product_list.html', {'page_obj': page_obj})Template Pagination
টেমপ্লেটে page_obj ব্যবহার করে নেভিগেশন তৈরি করা হয়।
{% for product in page_obj %}

{{ product.name }}

{% endfor %}

{% if page_obj.has_previous %}
« first
previous
{% endif %}

Page {{ page_obj.number }} of {{ page_obj.paginator.num_pages }}.

{% if page_obj.has_next %}
next
last »
{% endif %}

ListView Pagination
Class Based View (ListView) তে paginate_by অ্যাট্রিবিউট ব্যবহার করে খুব সহজে পেজিনেশন করা যায়।
from django.views.generic import ListView
from .models import Product
class ProductListView(ListView):
model = Product
template_name = 'product_list.html'
context_object_name = 'products'
paginate_by = 10 # প্রতি পেজে ১০টি আইটেমটেমপ্লেটে তখন অটোমেটিক page_obj এবং is_paginated ভেরিয়েবল পাওয়া যায়।
Custom Pagination
ডিফল্ট পেজিনেশনে অনেক সময় রেঞ্জ লিমিট করা লাগে (যেমন: 1, 2, ... 45, 46)। এজন্য কাস্টম টেমপ্লেট ট্যাগ বা ভিউ লজিক ব্যবহার করা হয় elided_page_range মেথড দিয়ে।
# view তে
page_range = paginator.get_elided_page_range(number, on_each_side=2, on_ends=1)Ajax Pagination
পেজ রিলোড না করে পেজিনেশন করতে চাইলে JavaScript (Fetch API বা jQuery) ব্যবহার করতে হয়।
১. ভিউ থেকে JSON রেসপন্স রিটার্ন করতে হয় অথবা পার্শিয়াল HTML রেন্ডার করতে হয়। ২. ফ্রন্টএন্ডে বাটন ক্লিলে নতুন ডেটা ফেচ করে DOM আপডেট করতে হয়।
উদাহরণ (Conceptual):
fetch(`/products?page=${nextPage}`)
.then(response => response.text())
.then(html => {
document.getElementById('product-container').innerHTML = html;