Dictionaries (ডিকশনারি)
ডিকশনারি বা Dict হলো এক ধরনের কালেকশন যেখানে কি-ভ্যালু (Key-Value pair) হিসেবে ডেটা থাকে। অনেকটা JSON অবজেক্টের মতো।
১. Dictionary Creation
python
user = {
"name": "Ripon",
"age": 25,
"city": "Dhaka"
}২. Accessing Values
python
print(user["name"]) # Ripon
print(user.get("city")) # Dhaka (get ব্যবহার করা সেইফ কারণ কি না থাকলে এরর দেয় না)৩. Adding & Updating
python
user["job"] = "Developer" # নতুন কি যোগ করা
user["age"] = 26 # ভ্যালু আপডেট করা৪. Loop in Dictionary
python
for key, value in user.items():
print(f"{key}: {value}")