Skip to content

Type Hints & Annotations

পাইথন একটি Dynamically Typed ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভেরিয়েবলের টাইপ আগে থেকে বলে দিতে হয় না। তবে বড় প্রোজেক্টে কোড আরও নিরাপদ এবং বোধগম্য করার জন্য Type Hints বা Type Annotations ব্যবহার করা হয়।


১. Basic Type Hints

ভেরিয়েবল বা প্যারামিটারের নামের পাশে কোলন (:) দিয়ে টাইপ লিখে দেওয়া যায়।

python
name: str = "Ripon"
age: int = 25
is_student: bool = True

def add(a: int, b: int) -> int: # -> দিয়ে রিটার্ন টাইপ বোঝায়
    return a + b

২. Advanced Typing (Typing Module)

জটিল ডাটা টাইপ (যেমন- লিস্টের ভেতর স্ট্রং) ডিফাইন করার জন্য typing মডিউল ব্যবহার করা হয়।

python
from typing import List, Dict, Tuple, Optional, Union

# নামের লিস্ট
names: List[str] = ["Alice", "Bob"]

# আইডি এবং নামের ডিকশনারি
user_map: Dict[int, str] = {1: "Ripon", 2: "Shuvo"}

# অপশনাল প্যারামিটার (যা None ও হতে পারে)
def find_user(id: int) -> Optional[str]:
    pass

# একাধিক টাইপ সাপোর্ট করা
def process(data: Union[int, str]):
    pass

৩. কেন ব্যবহার করবেন?

  • IDE Support: টিপস বা অটো-কমপ্লিশন অনেক ভালো পাওয়া যায়।
  • Static Analysis: mypy-এর মতো টুল ব্যবহার করে কোড রান করার আগেই টাইপিং এরর খুঁজে বের করা যায়।
  • Documentation: কোড পড়লেই বোঝা যায় কোন ফাংশন কী ধরনের ডাটা নিয়ে কাজ করছে।

৪. Any টাইপ

যখন আপনি কোনো নির্দিষ্ট টাইপ নিশ্চিত নন, তখন Any ব্যবহার করতে পারেন। তবে এটি যত কম ব্যবহার করা যায় ততই ভালো।

python
from typing import Any

x: Any = 10
x = "Hello" # কোনো এরর দিবে না

TIP

মনে রাখবেন, পাইথন রানটাইমে টাইপ চেক করে না। অর্থাৎ টাইপ হিন্ট ভুল দিলেও পাইথন স্ক্রিপ্ট রান হবে। এটি শুধুমাত্র ডেভেলপার এবং স্ট্যাটিক অ্যানালাইসিস টুলের জন্য।

Released under the MIT License.