Skip to content

Operators (অপারেটর)

অপারেটর ব্যবহার করে আমরা ভ্যালু বা ভেরিয়েবলের মধ্যে গাণিতিক বা যৌক্তিক কাজ সম্পন্ন করি।


১. Arithmetic Operators (গাণিতিক)

এগুলো সাধারণ ক্যালকুলেশন করার জন্য ব্যবহৃত হয়।

OperatorNameExampleResult
+Addition5 + 27
-Subtraction5 - 23
*Multiplication5 * 210
/Division5 / 22.5
//Floor Division5 // 22 (দশমিক বাদ দিয়ে)
%Modulus5 % 21 (ভাগশেষ)
**Exponentiation5 ** 225 (পাওয়ার)

২. Comparison Operators (তুলনা)

দুটি ভ্যালুর মধ্যে তুলনা করার জন্য এগুলো ব্যবহৃত হয়। এর আউটপুট সবসময় True অথবা False হয়।

  • x == y (সমান কি না)
  • x != y (অসমান কি না)
  • x > y (বড় কি না)
  • x < y (ছোট কি না)
  • x >= y (বড় বা সমান)
  • x <= y (ছোট বা সমান)

৩. Logical Operators (যৌক্তিক)

একাধিক কন্ডিশন চেক করার জন্য এগুলো ব্যবহার করা হয়।

OperatorDescriptionExample
andদুটিই সত্য হতে হবে(5 > 3) and (10 < 20) -> True
orযেকোনো একটি সত্য হলে হবে(5 < 3) or (10 < 20) -> True
notসত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য করেnot(5 > 3) -> False

৪. Membership Operators

কোনো সিকোয়েন্স (যেমন: List বা String) এর ভেতরে কোনো ভ্যালু আছে কি না তা চেক করতে ব্যবহৃত হয়।

  • in: থাকলে True
  • not in: না থাকলে True
python
fruits = ["apple", "banana"]
print("apple" in fruits)  # Output: True

Released under the MIT License.