SQL vs NoSQL: The Tradeoff (ট্রেড-অফ)
আমরা আগেই SQL vs NoSQL নিয়ে বেসিক আলোচনা করেছি। এই সেকশনে আমরা ফোকাস করব ট্রেড-অফ বা সিদ্ধান্তের জায়গাগুলোতে। অর্থাৎ, একটি বেছে নিলে আপনাকে কী সেক্রিফাইস (Sacrifice) করতে হবে।
1. Structure vs Flexibility
SQL (Structured)
- Tradeoff: এখানে স্কিমা (Schema)Strict। নতুন কলাম যোগ করতে হলে পুরো টেবিলে পরিবর্তন আনতে হয়, যা ডাউনটাইমের কারণ হতে পারে।
- Gain: ডেটার ইন্টিগ্রিটি (Integrity) এবং টাইপ সেফটি নিশ্চিত থাকে। ভুল ফরম্যাটের ডেটা ঢোকার সুযোগ নেই।
NoSQL (Flexible)
- Tradeoff: স্কিমা না থাকায় ডেটার গঠন একেক ডকুমেন্টে একেক রকম হতে পারে। অ্যাপ্লিকেশনের কোডে অতিরিক্ত লজিক লিখতে হয় ডেটা হ্যান্ডেল করার জন্য।
- Gain: ডেভেলপমেন্ট স্পিড অনেক বাড়ে। নতুন ফিচার বা ফিল্ড যোগ করা খুব সহজ।
2. Consistency vs Scalability
SQL (Strong Consistency)
- Tradeoff: SQL ডেটাবেসগুলো সাধারণত ACID প্রপার্টি মেনে চলে। এর ফলে ট্রানজেকশনে ডেটা ১০০% নির্ভুল থাকে। কিন্তু এই কন্সিস্টেন্সি ধরে রাখতে গিয়ে ডিস্ট্রিবিউটেড স্কেলিং (Sharding) খুব জটিল হয়ে পড়ে।
- Scaling: মূলত Vertical Scaling (বড় সার্ভার কেনা) এর ওপর নির্ভরশীল। Horizontal Scaling করা সম্ভব হলেও তা সেটআপ করা কঠিন (যেমন: MySQL Cluster)।
NoSQL (High Scalability)
- Tradeoff: অনেক NoSQL ডেটাবেস BASE (Basically Available, Soft state, Eventual consistency) মডেল অনুসরণ করে। এর মানে হলো, পড়ার সময় আপনি লেটেস্ট ডেটা নাও পেতে পারেন (Eventual Consistency)।
- Scaling: এগুলো শুরু থেকেই Horizontal Scaling বা ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচারের জন্য তৈরি। সহজেই নতুন সার্ভার যোগ করে ক্যাপাসিটি বাড়ানো যায়।
3. Complex Queries vs Performance
SQL (Joins)
- Tradeoff: কমপ্লেক্স ডেটা রিলেশনশিপ এবং JOIN কুয়েরি চালানোর জন্য SQL সেরা। কিন্তু ডেটা অনেক বেশি বেড়ে গেলে এই JOIN অপারেশনগুলো সিস্টেমকে স্লো করে দেয়।
- Use Case: এনালিটিক্স, রিপোর্টিং, যেখানে বিভিন্ন টেবিল থেকে ডেটা মেলাতে হয়।
NoSQL (Denormalization)
- Tradeoff: NoSQL-এ সাধারণত JOIN সাপোর্ট করে না। তাই ডেটাকে ডুপ্লিকেট করে রাখতে হয় (Denormalization)। যেমন, ইউজারের সাথে তার অর্ডারের ইনফরমেশনও একই ডকুমেন্টে রাখা। এর ফলে ডেটা আপডেট করা কঠিন হয়ে পড়ে (সব জায়গায় গিয়ে আপডেট করতে হয়)।
- Gain: রিড অপারেশন অত্যন্ত দ্রুত হয় কারণ সব ডেটা এক জায়গাতেই থাকে, কোনো JOIN করতে হয় না।
সিদ্ধান্ত নেওয়ার চেকলিস্ট
| প্রশ্ন | উত্তর যদি "হ্যাঁ" হয় | তবে বেছে নিন |
|---|---|---|
| ডেটার স্ট্রাকচার কি ফিক্সড এবং রিলেশনাল? | হ্যাঁ | SQL |
| ডেটা কি খুব দ্রুত বাড়ছে এবং স্কেল করা দরকার? | হ্যাঁ | NoSQL |
| ফিনান্সিয়াল ট্রানজেকশন বা ACID জরুরি? | হ্যাঁ | SQL |
| ডেটার স্কিমা কি ঘন ঘন পরিবর্তন হতে পারে? | হ্যাঁ | NoSQL |
| কমপ্লেক্স এনালিটিক্স বা কুয়েরি দরকার? | হ্যাঁ | SQL |
| রিড/রাইট স্পিড বা ল্যাটেন্সি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? | হ্যাঁ | NoSQL (যেমন Redis, Cassandra) |