Skip to content

Migrating to Microservices

একটি বড় মনোলিথ অ্যাপ্লিকেশনকে মাইক্রোসার্ভিসে রূপান্তর করা রাতারাতি সম্ভব নয়। এর জন্য সুপরিকল্পিত কৌশলের প্রয়োজন হয়।

1. কেন মাইগ্রেট করবেন?

যখন মনোলিথ সিস্টেমটি মেইনটেইন করা অসম্ভব হয়ে পড়ে, স্কেলিং এ সমস্যা হয় এবং টিমের কাজের গতি কমে যায়, তখনই মাইগ্রেশনের চিন্তা করা উচিত।

2. প্রধান কৌশলসমূহ (Migration Strategies)

1. Strangler Fig Pattern (সবচেয়ে জনপ্রিয়)

এই পদ্ধতিতে পুরো সিস্টেম একসাথে না ভেঙে আস্তে আস্তে এক একটি ফিচারকে আলাদা সার্ভিসে রূপান্তর করা হয়।

  • ধাপসমূহ:
    • মনোলিথ সিস্টেমের পাশে একটি নতুন মাইক্রোসার্ভিস তৈরি করুন।
    • একটি প্রক্সি বা এপিআই গেটওয়ে ব্যবহার করে ট্রাফিক আস্তে আস্তে নতুন সার্ভিসে পাঠান।
    • যখন ফিচারটি সফলভাবে চলবে, তখন মনোলিথ থেকে সেটি ডিলিট করে দিন।
    • এভাবেই পুরো মনোলিথ খালি হয়ে এক সয়ম সব মাইক্রোসার্ভিসে রূপান্তরিত হয়।

2. Parallel Run

একই কাজ মনোলিথ এবং মাইক্রোসার্ভিস দুটিতেই একসাথে চালানো হয়। মাইক্রোসার্ভিসের রেজাল্ট পর্যবেক্ষণ করা হয় কিন্তু মেইন আউটপুট মনোলিথ থেকেই নেওয়া হয়। যখন মাইক্রোসার্ভিস ১০০% নির্ভুল ফল দেয়, তখন সুইচ করা হয়।

3. চ্যালেঞ্জসমূহ

  • Database Splitting: একটি মাত্র বড় ডাটাবেসকে ছোট অনেকগুলো ডাটাবেসে ভাগ করা সবচেয়ে কঠিন কাজ।
  • Infrastructure: মাইক্রোসার্ভিস চালানোর জন্য ডকার, কুবারনেটিস এবং মনিটরিং টুলসের পেছনে অনেক খরচ এবং এফোর্ট দিতে হয়।
  • Inter-service Communication: সার্ভিসগুলোর মধ্যে কমিউনিকেশন (HTTP/gRPC/Kafka) ম্যানেজ করা জটিল হতে পারে।
  • Data Consistency: ডিস্ট্রিবিউটেড ট্রানজেকশন হ্যান্ডেল করা কষ্টসাধ্য।

4. কখন মাইগ্রেশন করবেন না?

  • যদি অ্যাপটি খুব বড় না হয়।
  • যদি টিমের কাছে মাইক্রোসার্ভিস ম্যানেজ করার মতো রিসোর্স বা দক্ষতা না থাকে।
  • যদি মনোলিথ সিস্টেমটি ঠিকমতোই কাজ করে থাকে।

IMPORTANT

মাইগ্রেশন হলো একটি জার্নি। সবসময় মনে রাখবেন: "Don't build a distributed monolith". সিস্টেমকে সার্ভিস লেভেলে ভাগ করার সাথে সাথে ডাটাবেসকেও ভাগ করতে হবে।

Released under the MIT License.