Skip to content

Write Policies: Write Back, Through & Around

ক্যাশে যখন কোনো নতুন ডেটা রাইট (Write) করা হয় বা আপডেট করা হয়, তখন মেইন ডেটাবেসের সাথে তা কিভাবে সিনক্রোনাইজ হবে তার জন্য ৩টি জনপ্রিয় পলিসি রয়েছে।

1. Write-through Cache

এই পদ্ধতিতে ডেটা প্রথমে ক্যাশে রাইট করা হয় এবং সাথেই সাথেই মেইন ডেটাবেসেও রাইট করা হয়।

  • সুবিধা: ডেটা সবসময় কন্সিস্টেন্ট থাকে। ক্যাশ এবং ডেটাবেস সবসময় সিঙ্ক থাকে।
  • অসুবিধা: রাইট অপারেশন একটু স্লো হয় কারণ দুটি জায়গায় রাইট করতে হয়।
  • কখন ব্যবহার করবেন: যেখানে ডেটা সিকিউরিটি এবং কন্সিস্টেন্সি সবচেয়ে জরুরি।

2. Write-back Cache (Write-behind)

এখানে ডেটা শুধুমাত্র ক্যাশে রাইট করা হয় এবং সাথে সাথেই ইউজারকে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়। একটি নির্দিষ্ট সময় পর বা ব্যাকগ্রাউন্ডে ক্যাশ থেকে ডেটাবেসে রাইট করা হয়।

  • সুবিধা: রাইট অপারেশন অত্যন্ত ফাস্ট হয়। অনেকগুলো রাইট অপারেশন একটি ব্যাচে করা যায়।
  • অসুবিধা: যদি ডেটাবেসে রাইট হওয়ার আগেই ক্যাশ সার্ভার ক্র্যাশ করে, তবে ডেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
  • কখন ব্যবহার করবেন: যেখানে হাই স্পিড রাইট অপারেশন প্রয়োজন (যেমন: গেমিং বা রাইটিং-হেভি অ্যাপ)।

3. Write-around Cache

এখানে ডেটা সরাসরি মেইন ডেটাবেসে রাইট করা হয়, ক্যাশে রাইট করা হয় না। শুধুমাত্র যখন কেউ সেই ডেটা রিড করতে চায়, তখন তা ক্যাশে আনা হয়।

  • সুবিধা: ক্যাশে অপ্রয়োজনীয় ডেটা জমে থাকে না যা একবার লিখে হয়তো অনেক পরে রিড করা হবে।
  • অসুবিধা: যদি কোনো ডেটা ঠিক রাইট করার পর পরই রিড করার দরকার হয়, তবে সেটি ক্যাশে থাকবে না (Cache Miss)।
  • কখন ব্যবহার করবেন: এমন ডেটার ক্ষেত্রে যা খুব কম রিড হয় বা একবার লেখার পর দীর্ঘ সময় পর রিড হয়।

সামারি টেবিল

পলিসিরাইট স্পিডডেটা কন্সিস্টেন্সিজটিলতা
Write-throughমাঝারিহাই (Strong)লো
Write-backখুব ফাস্টলো (Risk of loss)হাই
Write-aroundলোহাইমাঝারি

NOTE

আধুনিক সিস্টেমে প্রয়োজনীয়তা বুঝে এই পলিসিগুলো মিক্স করে ব্যবহার করা হয়।

Released under the MIT License.