Skip to content

In-Memory Databases

ইন-মেমোরি ডেটাবেস হলো এমন এক ধরনের ডেটাবেস যা তথ্য সরাসরি র্যামে (RAM) স্টোর করে রাখে, হার্ডডিস্কে নয়। ফলে এটি অত্যন্ত দ্রুত গতির হয়।

কেন ইন-মেমোরি ডেটাবেস প্রয়োজন?

সাধারণ ডেটাবেস (Disk-based) থেকে ডেটা রিড করতে কিছুটা সময় লাগে কারণ ডিস্ক র্যামের তুলনায় ধীরগতিসম্পন্ন। যখন কোনো অ্যাপ্লিকেশনে মিলিসেকেন্ডের মধ্যে রেসপন্স প্রয়োজন হয়, তখন ইন-মেমোরি ডেটাবেস ব্যবহার করা হয়।

জনপ্রিয় ইন-মেমোরি ডেটাবেস

  1. Redis (Remote Dictionary Server): সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স কী-ভ্যালু স্টোর। এটি ক্যাশিং, সেশন ম্যানেজমেন্ট এবং রিয়েল-টাইম অ্যানালিটিক্সের জন্য ব্যবহৃত হয়।
  2. Memcached: এটি মূলত সিম্পল ক্যাশিং এর জন্য ব্যবহৃত হয়। মাল্টি-থ্রেডেড হওয়ার কারণে এটি অনেক রিকোয়স্ট হ্যান্ডেল করতে পারে।

প্রধান ব্যবহারের ক্ষেত্রসমূহ (Use Cases)

  • Caching: ঘন ঘন প্রয়োজন এমন ডেটা জমিয়ে রাখা যাতে প্রতিবার মেইন ডিবিতে নক করতে না হয়।
  • Session Management: ইউজারের লগইন সেশন বা টোকেন ম্যানেজ করা।
  • Leaderboards: গেমিং অ্যাপ্লিকেশনে রিয়েল-টাইম স্কোর আপডেট করা।
  • Message Queues: বিভিন্ন সার্ভিসের মধ্যে ডেটা পাস করা (Pub/Sub)।

বৈশিষ্ট্যসমূহ

  • বিশাল গতি (Extreme Speed): মাইক্রোসেকেন্ড রেঞ্জে অপারেশন সম্পন্ন হয়।
  • ভolatality: যদি সার্ভার বন্ধ হয়ে যায় তবে ডেটা হারিয়ে যেতে পারে (তবে Redis এ ডিস্ক পারসিস্টেন্স এর সুবিধা আছে)।
  • লিমিটেড স্টোরেজ: যেহেতু র্যাম দামি, তাই এখানে বিশাল পরিমাণ ডেটা রাখা খরচসাপেক্ষ।

TIP

আপনার সিস্টেমের পারফরম্যান্স হঠাৎ করে অনেক গুণ বাড়িয়ে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো একটি Redis Cache লেয়ার যুক্ত করা।

Released under the MIT License.